আজ আকাশের দিকে চেয়ে মনে হলো কী যেন নেই। সেই সকাল থেকে একটি শূণ্যতা। সেটি পূর্ণতা পেল দুপুরে এসে। শূণ্যতা পূরণের জন্য এদিকে সেদিকে হাত বাড়ালাম। বন্ধুরা কেউ নেই। সবাই ব্যস্ত। ব্যস্ততা ঠিক এই জীবনের জন্য, নাকি ব্যস্ততার জন্যই জীবন বোঝা ভার। বন্ধুরা কেউ সাড়া না দিলে খারাপ লাগে। আবার ফিরে আসি। বারবার মনে হয় আমি একা। একলা চলাই আমার নিয়তি। কিছু প্রত্যাশা করা দুরাশা। তবে নিয়ম এই যে আশা কখনো যুক্তি মানে না, সম্ভব-অসম্ভব বিচার করে না। মানুষ আশা করে, সেসব আশাই বড় যা পূরণ হওয়া প্রায় অসম্ভব। আর একরম আশা আছে বলেই মানুষ বেঁচে থাকে। এরকম আশা থাকে বলেই যুদ্ধের মাঝে মানুষ শান্তির স্বপ্ন দেখে। এরকম আশা থাকেই বলে নি:সঙ্গতাকে বেছে নিয়ে মানুষ পাড়ি জমায় মহাশূণ্যের পানে। ছুটে চলে মহাশূণ্যে। এই ছুটে চলা, এই খুঁজে ফেরা, এই আশা - সবটাই যখন অর্থহীন মনে হয়, তখন কারো বাঁচতে ইচ্ছে করে না। কিন্তু হঠাৎ করেই কেউ যদি দেখতে পায় কী নিদারুণ কষ্টে খেয়ে না খেয়ে এ জীবনকে বয়ে নিয়ে যায়, তখন আবার বাঁচার ইচ্ছা জেগে ওঠে।